| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপপ্রচারের প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৭:০৩:৩৯:অপরাহ্ন  |  ৭৬১ বার পঠিত
অপপ্রচারের প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টাই শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ সভাপতি এনামুল কবির মুকুল, সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয় বিএনপি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। লিফলেটে জুলাই সনদের যেসব বিষয় বিএনপি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে, সেগুলো তুলে ধরা হয়েছে। 

পাশাপাশি গণভোটের নামে জনগণের সঙ্গে কোন কোন বিষয়ে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, তাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানান তারা।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪