| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোষ্টার-ব্যানার লাগানোকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হচ্ছে : হেলেন জেরিন খান

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ২৩:৫৭:৩৫:অপরাহ্ন  |  ২৪২৬৮৩৬ বার পঠিত
পোষ্টার-ব্যানার লাগানোকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হচ্ছে : হেলেন জেরিন খান
ছবির ক্যাপশন: পোষ্টার-ব্যানার লাগানোকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান

মাদারীপুর প্রতিনিধি:

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের বিভিন্ন স্থানে পোষ্টার-ব্যানার লাগানোকে কেন্দ্র করে চাঁদাবাজি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে অনুষ্ঠিত এক জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন

তিনি বলেন, বিভিন্ন দলের নাম ব্যবহার করে ব্যানার-পোষ্টার লাগাতে গিয়ে অনেক চাঁদা তোলা হয়। এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। এই চাঁদাবাজি বন্ধ করতেই হবে।

এ সময় হেলেন জেরেনি খান আরও বলেন,দেখা যাচ্ছে, কেউ ২০ হাজার পোস্টার ছাপিয়ে ২ লাখ টাকা চাঁদাবাজি করলো। এটা বন্ধ হওয়া দরকার। এই পোষ্টার লাগাতে গিয়ে চাঁদাবাজির পাশাপাশি মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই যত্রতত্র পোষ্টার লাগানোর কোন যুক্তিকতা নাই। বিএনপির পক্ষ থেকে বারবারই এসব পোষ্টার-ব্যানার ও ফেস্টুন লাগাতে নিষেধ করা হচ্ছে। আমি কোন ব্যানার ফ্যাস্টুন বা পোস্টার কোথায় লাগিয়ে প্রচার প্রচারণা করি না।

রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গৌরঙ্গ বসুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বয়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর হোসেন, কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান প্রমুখ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪