| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বধ্যভূমি আধুনিকায়ন কাজ শুরু

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৫:০৭:৫৮:অপরাহ্ন  |  ১১২৯৫১০ বার পঠিত
বাগেরহাটে বধ্যভূমি আধুনিকায়ন কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুল, আবুল কালাম আজাদ বুলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে দীর্ঘদিনের ভাঙাচোরা ও জরাজীর্ণ এই বধ্যভূমির আধুনিকায়ন করা হবে। সংস্কার কাজের আওতায় স্মৃতিস্তম্ভের সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বধ্যভূমি জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে এই আধুনিকায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪