রিপোর্টার্স ডেস্ক: দেশে হাম ও হাম উপসর্গে মৃত শিশুদের গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে রাজধানীর শাহবাগে। আজ শুক্রবার জুমার নামাজের পর ‘বিক্ষুব্ধ জনতা'র ব্যানারে কয়েকজন এই গায়েবানা জানাজা পড়েন।
এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে বিচার দাবি করেন তারা। সরকারকে হাম মোকাবেলায় দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
তাদের সঙ্গে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর সংস্কার আনতে হবে’; ‘স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে হবে’; ‘হাম আক্রান্ত সবার চিকিৎসা ফ্রি করতে হবে’।
রিপোর্টার্স/এসএন