বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে “স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার”-এর আয়োজনে সার্টিফিকেট বিতরণ ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। চার মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ শেষে ২০০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। তিনি বলেন,দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা আত্মনির্ভরশীল হতে পারে। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেদুল ইসলাম রানা এবং ফকিরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মোহাম্মদ অলিউজ্জামান মিনা বলেন, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাজু মন্ডল ও আয়োজক উপ-কমিটির সদস্যরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/মিতু