| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৬ ইং | ১৭:৪১:০১:অপরাহ্ন  |  ৩২৪৬২৩ বার পঠিত
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় তাছলিমা খাতুন (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে তাছলিমার সঙ্গে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহত তাছলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া ও নির্যাতন করতেন। ঘটনার রাতে সে, তার ছোট ভাই ও দাদি পাশের কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের একপর্যায়ে মায়ের গোঙানির শব্দ শুনে তারা গিয়ে তাছলিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুজ্জামান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন সাদ্দাম। নেশার টাকার জন্য প্রায়ই তাকে মারধর করা হতো। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪