| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০০:০৫:১৪:পূর্বাহ্ন  |  ২১৮০ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।

দুদিনের সফরে রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান হুমায়ুন কবির ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দোহাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার শ্রম, জনশক্তি ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে আল মাররি প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া যৌথ কমিটির বৈঠকে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি, কাতারে বাংলাদেশি কর্মীদের স্বার্থ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪