| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুভেন্দু অধিকারীর নির্দেশে বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে: ফরহাদ মজহার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০৪:৩৭:১৪:পূর্বাহ্ন  |  ১০৪৫ বার পঠিত
শুভেন্দু অধিকারীর নির্দেশে বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে: ফরহাদ মজহার

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার অভিযোগ করেন, মাজারকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ চাপাচ্ছেন।

রোববার দুপুরে শাহ আলী মাজার প্রাঙ্গণে ‘সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’র যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। মামলার বাদী রেশমি বেগম অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা মাজারে প্রবেশ করে হামলা চালান। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সমাবেশে ফরহাদ মজহার জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে বলেন, ইসলামে নারী নেতৃত্ব বা গান হারাম—এ ধরনের বক্তব্যের ভিত্তি নিয়ে প্রকাশ্য বিতর্ক হওয়া উচিত। তিনি আরও বলেন, মাজারের কিছু অনৈতিক কাজ বন্ধ হওয়া দরকার, কিন্তু তার দায় চাপিয়ে হামলা করা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ জীবন দিয়েছেন, তাদের মধ্যে অনেক ‘পাগল’ বা ব্যতিক্রমী মানুষও ছিলেন। পাগল না থাকলে বিপ্লব হয় না, রাষ্ট্রও গড়ে ওঠে না, মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর উদ্দেশে ফরহাদ মজহার বলেন, জনগণের কষ্ট ও বাস্তবতা বুঝতে না পারলে রাজনৈতিক নেতৃত্ব টিকবে না। একইসঙ্গে তিনি ভারতের বিজেপি রাজনীতির সমালোচনা করে বলেন, উপমহাদেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

সমাবেশে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মাজারে হামলাকে শুধু ধর্মীয় স্থানে হামলা হিসেবে নয়, ভিন্নমতের ওপর আঘাত হিসেবেও দেখতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, হামলাকারীদের পাশাপাশি উসকানিদাতাদেরও চিহ্নিত করতে হবে।

সমাবেশ থেকে মাজার ব্যবস্থাপনায় সংস্কার, ইজারা প্রথা বন্ধ এবং মাজারের সম্পদ স্থানীয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহারের দাবি জানানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪