| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১১:৪৩:১৩:পূর্বাহ্ন  |  ১৯৭ বার পঠিত
ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি উৎসবমুখর পরিবেশে গঠন করা হয়েছে।

রোববার( ১৮ মে) বিকেলে উপজেলার মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাংগঠনিক কর্মী সভায় ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।

নবগঠিত কমিটিতে সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদকে সভাপতি, তাজ্জুক চোকদারকে সাধারণ সম্পাদক এবং বোরহান উদ্দিন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া মো. নেছারুদ্দিন আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, হাবিবুল্লাহ মাস্টার, আমির হোসেন মেম্বার, আনোয়ার হোসেন, আবুল কালাম মাতুব্বর ও আব্দুল কুদ্দুস মাতুব্বরকে সহ-সভাপতি করা হয়েছে।

সায়েম মোল্লাকে যুগ্ম সম্পাদক, কাইয়ুম শিকদার, আসাদ মাতুব্বর ও বাবলু দেওয়ানকে যুগ্ম সম্পাদক, তাজেল মনিরকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং সোবাহান শেখকে প্রচার সম্পাদক মনোনীত করা হয়।

সম্মেলনে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪