| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে আবারও বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি দেয়া চিরকুট উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ১৪:০১:৩১:অপরাহ্ন  |  ৮৭৯ বার পঠিত
গাংনীতে আবারও বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি দেয়া চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বাবলু মিয়ার মুদি দোকানের সামনে থেকে দুইটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বাবলু মিয়া জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও দোকানের কাজ শেষে বাড়িতে যান বাবলু মিয়া। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের সামনে বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট রেখে যায়। সকালে দোকান খোলার আগেই কয়েকজন স্থানীয় ব্যক্তি বস্তু দুটি দেখতে পেয়ে বাবলু মিয়াকে খবর দেন। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবহিত করেন।

এদিকে বাবলু মিয়া জানান, এর আগেও তাকে চার থেকে পাঁচবার চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মে মাসের ৩ তারিখে উপজেলার চরগোয়ালগ্রাম, ৬ মে তেতুলবাড়িয়া এবং ১৭ মে হাড়াভাঙ্গা গ্রাম থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪