| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:৩২:৩৪:অপরাহ্ন  |  ৩০৬ বার পঠিত
মেহেরপুরে বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। একই সঙ্গে মাঠে থাকা চারটি গরুও মারা গেছে। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে জেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে। আহতরা হলেন গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৭০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সদর উপজেলার সোনাপুর গ্রামের ভেদাগাড়ির মাঠে মরিচের চারা রোপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গাংনী উপজেলার রবিউল ইসলাম কসবা গ্রামের চামড়ুখালি মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার তিনটি গরু মারা যায়।

এছাড়া বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয় খাদিজা খাতুন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪