| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদলের নতুন কমিটিতে জায়গা পেলেন খালিদ সাইফুল্লাহ

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:৪৭:২৫:অপরাহ্ন  |  ২৪৭ বার পঠিত
ছাত্রদলের নতুন কমিটিতে জায়গা পেলেন খালিদ সাইফুল্লাহ

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান খালিদ সাইফুল্লাহ।

খালিদ সাইফুল্লাহ ২০১৪ সালে ফকিরহাটের মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে বাগেরহাটের রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ২০১৮ সালে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, খুলনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন এবং ২০২৩ সালে বিএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত রয়েছেন।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পড়াশোনার সূত্র ধরে ২০১৮ সাল থেকে খুলনায় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেন। বিশেষ করে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা রাখেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় ছাত্র সংসদ তাকে খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদে মনোনীত করেছে।

মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত প্যাডে তাজিম বিশ্বাসকে আহ্বায়ক ও হাবিবুর রহমান খান বিপ্লবকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে খালিদ সাইফুল্লাহকে তিন নম্বর সদস্য করা হয়েছে।

খালিদ সাইফুল্লাহ আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বাগেরহাটের তরুণদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নবনিযুক্ত সদস্য খালিদ সাইফুল্লাহ বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। বাগেরহাটবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এবং সবার কাছে দোয়া কামনা করছি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪