| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১১:২৫:৫৩:পূর্বাহ্ন  |  ১০৩৪ বার পঠিত
সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা তিন দফা মূল্য হ্রাসের অংশ হিসেবে এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এর আগে এই দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

তবে সোনার দাম কমানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকতে থাকায় দাম দ্রুত বাড়তে শুরু করে। পরে মূল্য সমন্বয়ের কারণে বাজারে ওঠানামা অব্যাহত থাকে।

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৪৬৫ ডলারে নেমে এসেছে। এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।

গত মাসের শেষদিকে বিশ্ববাজারে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড হয়। একই সঙ্গে একবারে এত বড় পরিমাণে সোনার দাম বৃদ্ধির ঘটনাও ছিল নজিরবিহীন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪