| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাখালীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৩:২৮:৪৫:অপরাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
মহাখালীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

স্টাফ রিপোর্টার: বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। এতে তেজগাঁও লিংক রোডে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (২০ মে) সকাল থেকেই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন শ্রমিক বেতন ও বোনাসের দাবিতে সড়কের একপাশ অবরোধ করে রাখেন।

এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এদিকে যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪