| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৩:৪১:৫১:অপরাহ্ন  |  ১৩০৯ বার পঠিত
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনরয়েছেন।

 বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের খানপুর এলাকার ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলাগামী একটি ট্রাক ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক কাদের ফারাজী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে বাগেরহাট সদর

হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাজ চালক বাহাদুর শিকদারকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত কাদের ফারাজী (৫০) ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের বাসিন্দা। অপর নিহত বাহাদুর শিকদার (৪৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মোংলা বন্দরে জাহাজ চালক হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪