| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৪:৩৪:৪০:অপরাহ্ন  |  ১১৭৯ বার পঠিত
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলাতে আতিকুর রহমান হানিফ নামের এক ব্যক্তির বাড়ির মূল ফটকের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে স্থানীয়রা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আতিকুর রহমান হানিফ উপজেলার চর গোয়াল গ্রামের সদরপাড়া বড় মসজিদপাড়ার বাসিন্দা এবং অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম-এর বড় ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪