| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৯:০০:২৯:অপরাহ্ন  |  ৭১১ বার পঠিত
বাগেরহাটে সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৯টি ইউনিয়নকে পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত করে “সেলিমাবাদ থানা” বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেল ৪টায় দৈবজ্ঞহাটী বাজার এলাকায় “সেলিমাবাদ থানা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম।

মানববন্ধনে বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন আ: জব্বার মোল্লা, মো. আতাউর রহমান, মাওলানা আ: খালেক, কেরামত আলী খান, মো. আলমগীর হোসেন চৌধুরী, মেহেদী হাসান ইয়াদ, মো. শামিম হোসেন, রানা দিহিদার, তারেক সরদার এবং আবুল খায়ের।

বক্তারা বলেন, পানগুছি নদী-বেষ্টিত এই এলাকার ৯টি ইউনিয়ন উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন। জরুরি পুলিশি সেবা, প্রশাসনিক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় নদী পার হয়ে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

তারা আরও বলেন, বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সেলিমাবাদ থানা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে প্রস্তাবিত থানা বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে এলাকার হাজারো মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪