| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, আরোহী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৯:১১:০২:অপরাহ্ন  |  ১১৮৫ বার পঠিত
শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত নামের এক আরোহী নিহত হয়েছেন এবং তার বন্ধু চালক আরিফ গুরুত্বর আহত হয়েছেন।

 মঙ্গলবার (১৯ মে)  সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী নিহত রিফাত ও তার বন্ধু আরিফ উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শ্রীপুরের দিকে আসছিল। পথিমধ্যে খাল গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শিশু দৌড়ে এসে তাদের মোটরসাইকেলের সামনে উপস্থিত হয়। এ সময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দু'জনেই সড়কের উপর ছিটকে পড়ে মারাত্বক আহত হন। স্থানীয় লোকজন আহত মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার  করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রিফাতের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  কিন্ত  ঢাকাতে পৌছানোর আগেই তার মৃত্যু ঘটে।

নিহত রিফাত শেখ উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের পুত্র। এবং আহত আরিফ একই গ্রামের মারুফ ইসলামের পুত্র।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়েছিলাম কিন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ তারা যানায়নি। তাছাড়া সে নিজেই গাড়ী চালানো অবস্থায় দূর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করেছে। যেকারনে কারো বিরুদ্ধে  কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪