| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দুই ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২০:৩৫:১৫:অপরাহ্ন  |  ১১৭৬ বার পঠিত
ঝিনাইদহে দুই ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ শহরে পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ক্লিনিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার শহরের মেইন বাসস্ট্যান্ড ও যশোর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ ক্লিনিক্যাল বর্জ্য উৎপাদন ও অব্যবস্থাপনার দায়ে সেবা ক্লিনিককে ৩০ হাজার টাকা এবং নাজমা ক্লিনিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে ক্লিনিক দুটিতে নানা অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে ছিল সংকীর্ণ পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহৃত সিরিঞ্জ ও ব্যান্ডেজসহ চিকিৎসা সরঞ্জাম যথাযথভাবে ধ্বংস না করা, অপরিষ্কার শৌচাগার এবং অপরিচ্ছন্ন ওয়ার্ড।

এসব অনিয়ম রোগীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট ক্লিনিক মালিকদের ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও পরিবেশগত নিয়মনীতি মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪