| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৬:৩৮:৪৯:অপরাহ্ন  |  ৪৫২২২ বার পঠিত
বাগেরহাটে রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চ বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মুসলিমা ইসলাম মুন্নি, যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার, পারভেজ হোসেন জিসান, মো. আব্দুল্লাহ সিয়াম, শেখ আলিফ, আরিয়ান হিরক, কাওসার আহমেদ রনি, বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী সোহাগ হাওলাদার, এক্টিভিস্টা সদস্য শেখ ইমরান, সুমিত ভট্টাচার্য, সাজ্জাদুল ইসলাম রাকিব, নিয়ন প্রান্ত হালদার ও রবিউল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা বিস্তার এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪