| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৮:০৫:৩৭:অপরাহ্ন  |  ৪৬৯০২ বার পঠিত
ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্য গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ২টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা।

গ্রেপ্তার ব্যক্তির নাম তুষার। তিনি তেতুলবাড়িয়া এলাকার সাবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৩ মে কুষ্টিয়া মডেল থানায় দায়ের হওয়া একটি সাইবার ক্রাইম মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি তুষার। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জুয়া কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশিদুল হাসান রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবির ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। অনলাইন জুয়া চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪