| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ভারতীয় সিরাপসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৩:২৬:২২:অপরাহ্ন  |  ২৭৮৩৩৬ বার পঠিত
কুষ্টিয়ায় মোটরসাইকেল ও ভারতীয় সিরাপসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম মো. সাগর হোসেন (২২)। তিনি দৌলতপুর উপজেলার ইনসাফ নগর পোস্টের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জামালপুর বিওপির একটি টহল দল পাকুরিয়া সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট অ্যান্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড) এবং একটি মোটরসাইকেলসহ সাগর হোসেনকে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদক ও মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪