| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় আটক, ৫

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০০:৫০:০২:পূর্বাহ্ন  |  ১৯৭ বার পঠিত
যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় আটক, ৫

বেনাপোল প্রতিনিধি: যশোর ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হত্যা মামলায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেহভাজন হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু হুরাইরা মিম (২৪) কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে কীর্তিপুর এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মুশফিকুর রহমান ফাহাদ বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করা হয়। এছাড়া বাদী, সাক্ষী ও গোপন সংবাদের তথ্য যাচাই-বাছাই করে মামলার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, প্রাথমিক তদন্তে নিহত মিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধের তথ্য পাওয়া গেছে। সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪