| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১০:৩৪:২১:পূর্বাহ্ন  |  ২৪৯৫ বার পঠিত
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদলের এক নেতার দায়ের করা হামলা ও হত্যার হুমকির মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ‘ফ্যামিলি জোন’ মিলনায়তনের সামনে থেকে সদর থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ওই সময় ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান, সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনে পৌঁছান তারেক রেজা। এ সময় পুলিশ তাকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে।

এর আগে এনসিপি নেতা তারেক রেজা ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪