নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু সুবিধাভোগীদের হাতে এ মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঈদুল আজহার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
রিপোর্টার্স/এমএন