| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের দুর্ভোগ দেখে গভীর রাতে কাজে নামলেন আব্দুল মজিদ বিশ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৪:৪৪:৩৮:অপরাহ্ন  |  ৬৬০ বার পঠিত
মানুষের দুর্ভোগ দেখে গভীর রাতে কাজে নামলেন আব্দুল মজিদ বিশ্বাস

ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়। কিন্তু সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটিতে পানি জমে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এই ভোগান্তিতে পড়ে চরম কষ্টে ছিলেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনে এবার নিজেই উদ্যোগী হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

‎​গত মঙ্গলবার গভীর রাতে নিজেই তদারকি করে রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দে ইট বিছিয়ে মেরামতের কাজ সম্পন্ন করেছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ ঝিনাইদহবাসীর নজর কেড়েছে।

‎সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে রাস্তার বড় বড় গর্তে পানি জমে যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। দিনের বেলায় এই ব্যস্ততম সড়কে কাজ করলে যান চলাচল ব্যাহত হতো এবং জনগণের দুর্ভোগ বাড়ত। তাই সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই গভীর রাতকে কাজের সময় হিসেবে বেছে নিয়েছেন আব্দুল মজিদ বিশ্বাস।

‎অর্থায়নে বিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ বিশ্বাস বলেন, এখানে অর্থায়ন বড় কোনো বিষয় নয়। মূল বিষয় হলো কাজ করার মন-মানসিকতা। আমি যে কাজটি করছি, এটি দেখে যদি অন্য কেউ অনুপ্রাণিত হয়ে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তবেই আমাদের শহর ও দেশটা আরও সুন্দর হবে।

‎গভীর রাতে একজন রাজনৈতিক নেতাকে নিজ হাতে জনসেবামূলক কাজ করতে দেখে অভিভূত স্থানীয়রা। পোস্ট অফিস মোড়ের এক ব্যবসায়ী বলেন, এই মোড়টি আমাদের শহরের প্রাণকেন্দ্র। অনেকদিন ধরে আমরা কষ্টে ছিলাম, কিন্তু কেউ খেয়াল করেনি। মজিদ ভাইকে গভীর রাতে নিজ হাতে কাজ করতে দেখে আমরা সত্যি অবাক ও মুগ্ধ। সাধারণ মানুষের জন্য তার এই ভালোবাসা প্রশংসনীয়।

‎​রাজনৈতিক দলের পরিচয়ের ঊর্ধ্বে উঠে এভাবে জনস্বার্থে আব্দুল মজিদ বিশ্বাসের এমন কাজ ঝিনাইদহের সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪