| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূকে উত্যক্তের জেরে সাগান্নায় সংঘর্ষ, আহত ৭

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ০০:৩৫:৩৬:পূর্বাহ্ন  |  ৫৬৫ বার পঠিত
গৃহবধূকে উত্যক্তের জেরে সাগান্নায় সংঘর্ষ, আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সাগান্না ইউনিয়নের সেলিম মিয়ার পুকুর এলাকায় গৃহবধূকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে কয়েকজন যুবক সেলিম মিয়ার পুকুর এলাকায় ঘুরতে যান। এ সময় সাথী নামে এক গৃহবধূকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতরা হলেন— রজব আলী (৫২), রতন মিয়া (২৩), হিরা (২৩), নুর ইসলাম (৪৫), মিনারুল (২২), সবুজ (১৯) ও আশিক (২৫)।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪