| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধারে ৬০দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১৩ জন যুবক

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১১:১৯:৫২:পূর্বাহ্ন  |  ৯৪৭৬৫৩ বার পঠিত
একাধারে ৬০দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১৩ জন যুবক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে একাধারে ৬০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায়কারীদের জন্য পুরস্কার ঘোষণা করে উপজেলার হরিন্দিয়া গ্রামের মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘ। এতে স্থানীয় যুবসমাজের মধ্যে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘ ২ মাস ধরে স্থানীয় যুবসমাজ উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে থাকে। পরিশেষে প্রতিযোগিতায় ১৩ যুবক পুরস্কার লাভ করে।

শুক্রবার (২৯ মে) হরিন্দিয়া মাদ্রাসা পড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বিজয়ী ১৩ জনের মধ্যে ৩ জনকে বাইসাইকেল এবং ১০ জনকে বিভিন্ন ইসলামী বই পুরস্কার দেওয়া হয়। বাইসাইকেল বিজয়ী তিনজন আলিফ,  আব্দুল্লাহ ও আমির হামজা। 

মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লাহর পরিচালনায় হরিন্দিয়া মাদ্রাসা মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী,  আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম, হারুন সহ স্থানীয় যুব নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪