| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ২২:৪৪:১৬:অপরাহ্ন  |  ৩০৩ বার পঠিত
অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শুকতার মোল্লা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার এনায়েতপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুকতার মোল্লা উপজেলার লাহিনীপাড়া এলাকার ফটিক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকতার মোল্লা তার বিয়াই রবিউলকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে এনায়েতপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাদের বহনকারী অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে শুকতার মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় শুকতার মোল্লা নামে একজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪