| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেলার সময় ঝড়ে তালগাছ চাপায় শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ০৭:২৭:০৮:পূর্বাহ্ন  |  ১০৮৯ বার পঠিত
খেলার সময় ঝড়ে তালগাছ চাপায় শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশেই খেলছিল শারমিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এদিকে একই ঝড়ে উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের মতে, ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি ঘরের টিনের চালা উড়ে গেছে এবং বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪