| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ২১:৩২:৫৯:অপরাহ্ন  |  ২১২ বার পঠিত
খুলনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি: খুলনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ছয়টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার সুজুকির গলির মাথায় শরিফুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৫৫ বছর বয়সী এক নারী এবং ১৩ ও চার বছরের দুই শিশু রয়েছে।

মৃতরা হলেন, বেবী বেগম ও তার দুই নাতি শামিম (১৩) ও মুস্তাকিম (৪)।

খুলনার পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম বলেন, ফাতেমা বেগম নামে এক নারী ওই দুই শিশুকে তার সন্তান দাবি করেছেন। ওই নারীর দেওয়া তথ্যমতে, তার দ্বিতীয় স্বামী মহেশ্বরপাশা এলাকার রফিকুল তিনজনকে হত্যা করে থাকতে পারে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪