| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ঈদ-পরবর্তী সড়ক পরিবহন পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৮:২০:১৭:অপরাহ্ন  |  ৭১৪ বার পঠিত
বাগেরহাটে ঈদ-পরবর্তী সড়ক পরিবহন পরিস্থিতি নিয়ে  মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে এবং পরবর্তী সময়ে নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট রোড ট্রান্সপোর্ট অথরিটির মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি লিয়াকত সরদার, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা ঈদ যাত্রা উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। তারা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন খাতে প্রশাসন, পুলিশ, হাইওয়ে পুলিশ এবং পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ ইতিবাচক ফল বয়ে এনেছে। বিশেষ করে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল তদারকি, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের সতর্কতামূলক নির্দেশনা প্রদানের ফলে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে।

বক্তারা আরও বলেন, গত বছরের তুলনায় এবারের ঈদে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও সভায় জানানো হয়। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা প্রশাসনের নির্দেশনা মেনে চলার কারণে এই ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, নিরাপদ সড়ক ও যাত্রীসেবা নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ভবিষ্যতেও যাত্রীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করতে পরিবহন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে সংশ্লিষ্ট সকলের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪