| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘেরে লবণ পানি নেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ২৩:৩১:১৮:অপরাহ্ন  |  ৮৫৯ বার পঠিত
ঘেরে লবণ পানি নেওয়া নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া এলাকায় মাছের ঘেরে জোরপূর্বক লবণ পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

থানায় দায়ের করা অভিযোগে কাষ্টবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ইকরামুল শেখ জানান, মাছের ঘেরে লবণ পানি প্রবাহ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আছাদ শেখ, ফজলু শেখ, ইকবাল শেখ, লিপান শেখ, তাহিদুল, তাহের আলী ও তৈয়েব আলী শেখসহ প্রায় ৫০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো সরঞ্জাম নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এতে কামরুল শেখ, কাওছার হাওলাদার, চম্পা খাতুন, আজমিরা বেগম ও আব্দুল হক হাওলাদার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় অভিযুক্তরা ঘরে থাকা ব্যবসার নগদ ৩ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহত কামরুল শেখ বলেন, আমরা আমাদের বসতভিটার ওপর দিয়ে লবণ পানি নিতে বাধা দিয়েছিলাম। এর জেরেই তারা দলবদ্ধভাবে হামলা চালায়। মাথায় আঘাত পেয়ে আমি গুরুতর আহত হয়েছি।

আহত চম্পা খাতুন বলেন, আমি ঘরের ভেতরে ছিলাম। হামলাকারীরা বাড়িতে ঢুকে নারী-পুরুষ কাউকে রেহাই দেয়নি। আমাকেও মারধর করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের আসামি করে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪