| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল সমর্থকদের শোডাউনে ৮৫ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০০:১৮:২৯:পূর্বাহ্ন  |  ১০৫৪ বার পঠিত
ব্রাজিল সমর্থকদের শোডাউনে ৮৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোডাউনে অংশ নেওয়া চার আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি বড় বাজার এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল আটক করে।

চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, আটক মোটরসাইকেলের মধ্যে দুটির সাইলেন্সার পাইপ ছিল না, ফলে অতিরিক্ত শব্দদূষণ সৃষ্টি হচ্ছিল। এছাড়া বাকি দুটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র ছিল না। এসব অপরাধে চার আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় সড়কে আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, আবেগ নয়, সড়কে সবাইকে আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকব

রিপোর্টার্স২৪/বাবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪