ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩ জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান, এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই আসাদ হোসেন, এএসআই মাহবুব হাসান, এএসআই জসীম উদ্দিন, এএসআই রমজান আলী মৃধা, এএসআই আব্দুর রহিম, এএসআই শাহ আলম ও এএসআই ডালিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাররা (পূর্বপাড়া) এলাকা থেকে রাজিব জমাদ্দার, আদমপুর থেকে রেহানা বেগম ও মুন্নু মুন্সি, পশ্চিম সদরদী (খালপাড়) থেকে ইউসুফ মাতুব্বর, হিরালদি থেকে হান্নান দাই, পুখুরিয়া থেকে রিকু মাতুব্বর, নুরপুর থেকে সাইফুল ইসলাম পিয়াস ওরফে সজিব মাতুব্বর এবং মুনসুরাবাদ গুচ্ছগ্রাম থেকে আরিফ শিকদারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আদালতের পরোয়ানা বাস্তবায়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ভাঙ্গা থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তাই যে কোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসএন