| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলের সাদিপুরের যুবক ৩ হাজার পিস ইয়াবাসহ আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২১:০৯:৪২:অপরাহ্ন  |  ২৩৮ বার পঠিত
বেনাপোলের সাদিপুরের যুবক ৩ হাজার পিস ইয়াবাসহ আটক

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক হযরত আলী বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল হামিদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক আচরণের কারণে যাত্রী হযরত আলীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা শুঁটকি মাছের ব্যাগ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪