| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে ককটেলসহ এক ব্যক্তি আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৬ ইং | ১৯:২৬:৪০:অপরাহ্ন  |  ১৪৬৪ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে ককটেলসহ এক ব্যক্তি আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় ৩টি ককটেলসহ মহিবুল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত মহিবুল মণ্ডল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের আজিত মণ্ডলের ছেলে। শুক্রবার (৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চল্লিশপাড়া বিওপির সীমান্ত পিলারের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে অভিযান চালিয়ে ৩টি ককটেলসহ মহিবুল মণ্ডলকে আটক করা হয়।

বিজিবি জানায়, মহিবুল মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪