| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে বজ্রপাতে চিংড়ি চাষীর মুত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ২০:১৯:২৬:অপরাহ্ন  |  ১১৬৪ বার পঠিত
শ্যামনগরে বজ্রপাতে চিংড়ি চাষীর মুত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

আব্দুল হাকিম রমজাননগর ইউনিয়নের ভেটখালী কলোনী পাড়ার লুৎফর শেখের ছেলে। ভেটখালী গ্রামের আব্দুল্লাহ জানান, দুপুরে হা‌কিম তার চিংড়ি ঘে‌রে ছিল। হঠাৎ বৃ‌ষ্টি ও আকস্মিক বজ্রপাতে হা‌কিম গুরুতর আহত হন। 

স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। হাকিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

বজ্রপাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে একটি গরু এবং ইউনিয়নের হরিনাগাড়ীতে দুটি গরুর মৃত্যু হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪