| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এখনো খেলা শেষ হয়নি, চমক আছে : খামেনির সহযোগী

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৫ ইং | ২০:২৭:৩৯:অপরাহ্ন  |  ১৫৪০৬৬২ বার পঠিত
এখনো খেলা শেষ হয়নি, চমক আছে : খামেনির সহযোগী
ছবির ক্যাপশন: সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার শীর্ষ সহযোগী আলী শামখানি। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : রোববার ভোরে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এই কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিনিরা। তবে পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ‘খেলা শেষ হয়নি’ বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানী।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, খামেনির এ সহযোগী বলেছেন, “পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরে নিলেও, খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুন্ন থাকবে। চমকও অব্যাহত থাকবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল সেখানে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন আলী শামখানী।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪