| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১০:২১:৩০:পূর্বাহ্ন  |  ৮৬২৮৩৭ বার পঠিত
বাগেরহাটে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার্স ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলা পরীমল ভক্ত(৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পরীমল ভক্ত উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের গিরীশ ভক্তের ছেলে। 

জানা গেছে, অভিযুক্ত পরিমলের ছেলে এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে একসাথে পড়াশোনা করে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে ওই শিশুটি পরিমলের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় পরিমল ভক্ত শিশুটিকে ধর্ষণ করে।

এই ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পরিমল ভক্তকে আসামি করে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুগের ভিত্তিতে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তের বড় ভাই দিলীপ ভক্ত জানান, তার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট বের হলে আসল সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি তার ভাইকে নির্দোষ বলে দাবি করেন।

চিতলমারী থানার ওসি (তদন্ত) রেকেয়া খানম জানান, ধর্ষণের বিষয়ে থানায় মামলা  হলে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪