| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১১:৩৯:৪৩:পূর্বাহ্ন  |  ৭৩২ বার পঠিত
ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
ছবির ক্যাপশন: নিহত বাদল মোড়ল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাদল মোড়ল নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এসময় আব্দুল্লাহ মোড়ল নামে বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। তিনি একই এলাকার নুর ইসলাম মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়তির মাঠ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এ বিষয়ে ফকিরহাট থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪