| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে ছাত্রলীগের কর্মীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১০:১৪:২৬:পূর্বাহ্ন  |  ২১৯৩৪৪৫ বার পঠিত
জীবননগরে ছাত্রলীগের কর্মীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও আন্দুলবাড়িয়ার রাজধানী পাড়ার মুনতাজ আলীর ছেলে নাসিম হোসেন (২৫)। মাদক কারবারিরা হলেন, উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত জগেন্দ্রনাথ সরকারের ছেলে রাজু আহমেদ (৬০), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৫২) এবং পৌর শহরের হাসপাতাল পাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আউয়াল সোহাগ (২০)।

পুলিশ জানায়, গত সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিল। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪