| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৯:০১:০৯:অপরাহ্ন  |  ৩৫৬৪ বার পঠিত
মাগুরায় সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার গোড়ানমারা গ্রামে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম জার্মান জাতীয় পতাকা। স্থানীয় আজাদ হোসেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই পতাকা তৈরি করে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফুটবলপ্রেমী আজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক। ২০১০ বিশ্বকাপের সময় তিনি প্রথম দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি জার্মান পতাকা তৈরি করেন। পরে ২০১৪ সালে তা বাড়িয়ে প্রায় তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ বিশাল এই পতাকা।

স্থানীয়রা জানান, নিজের অর্থায়ন ও জমি বিক্রির টাকা দিয়ে তিনি এই ব্যতিক্রমী পতাকা তৈরি করেন। প্রায় ৩০ শতাংশ জমি বিক্রি করে তিনি পতাকাটির কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন অসুস্থতা ও আর্থিক সংকটের মধ্যেও তার এই উদ্যোগ থেমে থাকেনি।

আজাদ হোসেন জানান, ২০০৫ সালের দিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তখন থেকেই জার্মান ফুটবল দলের প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়। সুস্থ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন জার্মানির প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই বিশাল পতাকা তৈরি করবেন।

স্থানীয়দের মতে, তার এই উদ্যোগ শুধু ফুটবলপ্রেম নয়, বরং এক ধরনের অনন্য সৃজনশীলতার উদাহরণ। স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের মানুষও তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তৈরি করা সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই পতাকা ইতোমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪