| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম হলেন মাগুরার সাকিব

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৯:০৭:০৪:অপরাহ্ন  |  ৩৫৫৫ বার পঠিত
শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম হলেন মাগুরার সাকিব

মাগুরা প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে মাগুরার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব বিশ্বাস।

সে গোপালপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের ছেলে। তার এই অর্জনে বিদ্যালয় ও এলাকায় আনন্দের বন্যা বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, দৌড় ও দীর্ঘ লাফে অত্যন্ত পারদর্শী। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সে প্রথম স্থান অর্জন করে।

এ বিষয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সাকিব আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও সে অত্যন্ত ভালো পারফরম্যান্স করে আসছে। তার এই সাফল্যে শিক্ষক ও অভিভাবক সবাই গর্বিত।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষার্থীর পরিবারিক কিছু সমস্যার কারণে শুরুতে অংশগ্রহণ নিয়ে জটিলতা ছিল। পরে বিষয়টি সমাধান করে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তা করা হয়। ভবিষ্যতে সে আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাকিবের এই অর্জনে বিদ্যালয় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪