| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১২:৪৯:০১:অপরাহ্ন  |  ২৮৯ বার পঠিত
ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ২২টি দেশের এক যৌথ কূটনৈতিক অবস্থান থেকে ইরানকে কঠোর বার্তা দেওয়া হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে- ইরানের ভূখণ্ড-সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী বিভিন্ন দেশে হামলা, অপহরণ এবং ভীতিকর কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ মোট ২২টি দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, তাদের সার্বভৌম ভূখণ্ডে কোনো ধরনের হত্যাকাণ্ড, অপহরণ বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

বিবৃতিতে দেশগুলো অভিযোগ করে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং বিশেষ বাহিনী ‘কুদস ফোর্স’ বিভিন্ন দেশে অবস্থানরত ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে ‘গোপন ও সহিংস তৎপরতা’ চালাচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

তারা আরও দাবি করে, এসব কর্মকাণ্ড শুধু রাজনৈতিক বিরোধ নয়, বরং বিভিন্ন দেশে নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে। ফলে এসব ‘বহির্দেশীয় অপতৎপরতা’ বন্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত অবস্থান নেওয়া জরুরি হয়ে পড়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় স্বাক্ষরকারী দেশগুলো একাট্টা অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

যৌথ বিবৃতি দেওয়া দেশগুলো হলো- আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রিটেন, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪