| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৭:৪০:১৬:অপরাহ্ন  |  ৪১০ বার পঠিত
অভয়নগরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী আলোচনা

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও এর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের প্রভাবে যুবসমাজ ধ্বংস হচ্ছে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে। এর ফলে সমাজে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ মো. ফায়সাল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আক্তার।

অনুষ্ঠানে একটি প্রজেক্টরের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর হোসেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪