| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে প্রকাশ্য নারী এনজিও কর্মীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৯:৪৩:৩৮:অপরাহ্ন  |  ১৯৬ বার পঠিত
দৌলতপুরে প্রকাশ্য নারী এনজিও কর্মীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই নারী কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুমাইয়া আক্তার মিতা দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ব্র্যাক অফিসে মাঠকর্মী হিসেবে কর্মরত। তিনি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চারুলিয়া গ্রামের ফরহাদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা গ্রাহকদের কাছ থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে অফিসে ফিরছিলেন। পথে কলেজপাড়া এলাকায় পৌঁছালে মুখোশধারী দুজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার ওপর হামলা চালায়।

এ সময় সুমাইয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা কালেকশনের প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার মিতা জানান, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ফেরার পথে দুই অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। তাদের মুখ ঢাকা ছিল, তাই কাউকে শনাক্ত করতে পারেননি।

হোসেনাবাদ ব্র্যাক অফিসের সহকারী ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আমাদের মাঠকর্মী সুমাইয়া আক্তার মিতা কালেকশনের টাকা নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। আমরা তাকে নিয়ে দৌলতপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “ব্র্যাকের এক কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪