| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০০:১০:১৭:পূর্বাহ্ন  |  ৮৭০৩ বার পঠিত
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি: খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা ৩৩ মিনিটের দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ১৭ তলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে মোট ১২টি ইউনিট কাজ করছে। দীর্ঘ চেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪