| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাবন্দি স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী কারাবন্দি

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০১:১২:৪৭:পূর্বাহ্ন  |  ৭০৬২ বার পঠিত
কারাবন্দি স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে স্বামী কারাবন্দি

মাগুরা প্রতিনিধি: মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা কারাগারে বন্দি থাকা স্ত্রীর কাছে গাঁজা সরবরাহের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেটে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দবির মোল্যা (৩৫) মাগুরা সদর উপজেলার জুঁইতড়া গ্রামের বাসিন্দা এবং মোতালেব মোল্যার ছেলে।

কারা সূত্রে জানা গেছে, দবির মোল্যার স্ত্রী তন্বী খাতুন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে কারাগারের আরপি গেটে দায়িত্ব পালনরত কারারক্ষীরা দবির মোল্যাকে তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজাসহ একটি প্যাকেট উদ্ধার করা হয়।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার জানান, ঘটনার পরপরই জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কারাফটকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দবির মোল্যাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির মোল্যা স্বীকার করেছেন, কারাবন্দি স্ত্রী তন্বী খাতুনের কাছে গাঁজা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি মাদকটি নিয়ে এসেছিলেন।

কারারক্ষীরা জানান, দুই দিন আগে মাদক কারবারের অভিযোগে তন্বী খাতুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্টদের ধারণা, কারাগারে অবস্থান করেও মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্বামীর মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪