| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রয়টার্স

স্পেন সফর শেষে উড্ডয়নের আগেই সমস্যায় পোপের বিমান

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ২২:৩৩:৩২:অপরাহ্ন  |  ১৫০৩ বার পঠিত
স্পেন সফর শেষে উড্ডয়নের আগেই সমস্যায় পোপের বিমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: স্পেনে এক সপ্তাহের সফর শেষে ভ্যাটিকানে ফেরার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রোমে ফিরতে বিলম্ব হয়েছে পোপ লিও চতুর্দশের।

শুক্রবার পোপ, ভ্যাটিকানের কর্মকর্তারা এবং সফরসঙ্গী সাংবাদিকদের বহনকারী আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানটি রানওয়ের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানের অধিনায়ক ঘোষণা দেন যে, উড়োজাহাজটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছে।

স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদায় সম্ভাষণ গ্রহণ করে এরই মধ্যে বিমানে উঠেছিলেন পোপ লিও। তবে সমস্যার কথা জানার পর রাজা ফেলিপের সঙ্গেই তিনি আবার বিমান থেকে নেমে বিমানবন্দরে ফিরে যান।

আইবেরিয়া এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, কারিগরি বিশেষজ্ঞরা সমস্যাটি পরীক্ষা করে দেখছেন। তবে ত্রুটির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পরে দ্বিতীয় এক ঘোষণায় বিমানের অধিনায়ক জানান, প্রবল বাতাসের কারণে সম্ভবত ইঞ্জিন চালু করা সম্ভব হয়নি। এজন্য বিমানটিকে টেনে এমনভাবে ঘোরানো হবে যাতে এটি বাতাসের মুখোমুখি অবস্থানে থাকে। এরপর আবার ইঞ্জিন চালুর চেষ্টা করা হবে।

সাত দিনের এই ধর্মীয় সফরে পোপ লিও স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা এবং ক্যানারি দ্বীপপুঞ্জ সফর করেন। সফরকালে তিনি অভিবাসী ও বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪